শিলিগুড়িতে ছত্রাক সংক্রমন নিয়ে উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক - The News Lion

শিলিগুড়িতে ছত্রাক সংক্রমন নিয়ে উচ্চ পর্যায়ের সমন্বয় বৈঠক

 


দি নিউজ লায়ন;  কোভিডের জেরে রুগীর শরীরে অল্টার ইমিউন স্ট্যাটাসের অবস্থানই আশঙ্কা বৃদ্ধি করছে মিউকর মাইকোসিসের। পুরোনো অপরিচ্ছন্ন মাস্ক ব্যবহারেও থাকছে ঝুঁকি।রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে মিউকর মাইকোসিসের ক্ষেত্রে রিজিওয়াল হাব হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাজ্যে বাঁকুড়া মেডিকেলের পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে উত্তরের আট জেলার জন্য ছত্রাক সংক্রমনের ক্ষেত্রে রিজিওনাল হাব হিসেবে চিহ্নিত করার পরই শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মিউকর মাইকোসিস চিকিৎসার দিক নির্দেশে  উচ্চ পর্যায়ের সমন্বয় গঠিত সেমিনারের আয়োজন করা হয়। 


পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ছাত্রছাত্রী ও জুনিয়র চিকিৎসকদের বিষয়টি বোঝানো হয়। এখনও পর্যন্ত ছত্রাক সংক্রমনের চিকিৎসায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আট বিভাগীয় প্রধানদের নিয়ে তৈরি মনিটরিংকমিটি কাজ করছে। এদিন উত্তবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডাঃ ইন্দ্রজিৎ সাহা জানান- রিজিওনাল হাব হিসেবে রাজ্যের তরফে যে বিভাগীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিকাঠামোগত মানদণ্ডের কথা বলা হয়েছে তা সবটাই রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। 


স্বাস্থ্য দপ্তরের তরফে যে সমস্ত বিভাগীয় চিকিৎসকদের নিয়ে টিম গঠন করতে বলা হয়েছে সেই বিভাগগুলির বিশেষজ্ঞ চিকিৎসকেরা মেডিকেলে আছে। উত্তরের আটটি জেলা ছত্রাক সংক্রামিতের চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপর নির্ভর। প্রয়োজনীয় ওষুধপত্রের যোগান পরিমিত রয়েছে। রুগীর চিকিৎসা ও জীবন রক্ষার জন্য যাবতীয় চিকিৎসা এখানে করা হচ্ছে বলে জানান তিনি। তিনি আরও বলেন তবে বড় অস্ত্রপাচারের পর প্লাস্টিক সার্জারীর প্রয়োজন হলে সেক্ষেত্রে আপাদত কলকাতায় পাঠাতে হবে রুগীকে। তবে তা অস্ত্রপচারের পর সময় সাপেক্ষ বিষয়। 


যতক্ষন পর্যন্ত না মেডিকেলে প্লাস্টিক সার্জারির পরিকাঠামো তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত কলকাতায় হাসপাতালের নিজ খরচে রুগীদের স্থানান্তর করা হবে। তবে উত্তরবঙ্গ মেডিকেলে সুপার স্পেশ্যালিটি ব্লগের কাজ চলছে। সেখানে প্লাস্টিক সার্জারি পরিষেবা চালু হবে। এদিকে মিউকরের কেস বিশ্লেষণ করে তিনি জানান কোভিড হয়নি এমন ছত্রাক সংক্রামিত রুগীও রয়েছে। 


এবিষয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল বিভাগীয় চিকিৎসক ডাঃ স্বরঞ্জিত বণিক জানান দেখা যাচ্ছে কোভিড, কোমর্বিডিটি নেই এমন রুগীদের ক্ষেত্রেও অস্বাভাবিক ভাবে ছত্রাকের সংক্রমণ দেখা গিয়েছে। সেক্ষেত্রে পুরোনো মাস্ক দীর্ঘ সময় ব্যবহারের ক্ষেত্রে মিউকর সংক্রমনের ঝুঁকি থাকছে। তিনি বলেন একটা পুরোনো মাস্ক ব্যবহার করা যাবে না। একইসঙ্গে কোভিডের জেরে দেখা যাচ্ছে রুগীর মধ্যে অল্টার ইমিউনো স্ট্যাটাসের জন্য মিউকর মাইকোসিস হানা দিচ্ছে। প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারনে ছত্রাক দ্রুত ছড়িয়ে পড়ছে শরীরে।


 তিনি জানান প্রাথমিকভাবে স্টেরয়েডের প্রয়োগকে ছত্রাক সংক্রমনের কারণ হিসেবে ধরা হলেও নেফ্রোটিক, রিউমার্ট আর্থ্রারাইটিসের মতো রুগীরা বহুবছর ধরে প্রচুর পরিমানে স্টেরয়েড ব্যবহার করে আসছে তবে এতদিন সেসমস্ত রুগীদের মধ্যে এ ধরনের প্রবণতা দেখা যায়নি। ডাঃ কল্যাণ খান জানান মিউকর মাইকোসিসের ক্ষেত্রে যেহেতু উত্তরের বাকি জেলাগুলির সেন্টার হিসেবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে চিহ্নিত করা হয়েছে তাই রাজ্য স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন অনুযায়ী কতটা প্রস্তুত রয়েছি আমরা তা নিয়ে আলোচনা হয় এদিন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.